Monday, May 26, 2014

Who is to take care of this inhumanity?

অনেকে বলছিলো নয়টার বাস নেই ঢাকা থেকে আজকে কারন ক্যাম্পাসে ঝামেলা চলছে  তারপরেও বাস এলো এবং বাসে উঠতেই একজন শিক্ষক বললেন যে, শুনলাম আজ ছাত্রদের বাচিয়েছেন উনি এমন ভাবে বলেছেন যে আমি একটু অবাক হলাম উনার কথায় একটা হতাশা ছিলো উনার কথা হলো ছাত্ররা খুব খারাপ এবং এদের জন্য কিছু করার কোন মানে নেই আমি দ্বিমত পোষন করেছিলাম তখন বলেছিলাম একজন দুজনের জন্য তো আর সবাইকে খারাপ বলা যাবেনা আর আমার বা আমাদের কাজতো এদের নিয়েই, মন্দ হলেও !! তো কি হয়েছিলো আজ?

আজ তিনটার বাসে ঢাকা যাচ্ছিলাম গাবতলী পার হবার পরে দেখলাম একটা বিআরটিসি বাস নিয়ে ঝামেলা হচ্ছে এটাকে তেমন পাত্তা দেয়ার দরকার মনে না করে নিজের কাজে মনোযোগ দিলাম একটু পরেই টের পেলাম এইটা জাবির বাস আমার অভিজ্ঞতা হলো যেখানেই ছাত্র/ছাত্রী নিয়ে ঝামেলা সেখানেই রাজনীতি থাকে আমি  যেহেতু ছাত্র রাজনীতি একেবারেই পছন্দ করিনা আমি এইসব ঝামেলাগুলোকে সবসময়ই এড়িয়ে চলি এটাকেও এড়াতে চাইলাম পারলাম না কারন একটু পরেই দেখলাম অনেকগুলো লোক বাসটিতে হামলা করছে এবং এর মাঝে আছে আইআইটি এর পরিচালক

এইবার ছাত্র শিক্ষক দুই সমাজ ই আক্রান্ত নামলাম বাধ্য হয়ে নেমে বেশ কিছু ধাক্কাধাক্কি সামলিয়ে প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় ব্যাপারটা নিয়ন্ত্রনে আনতে পারলাম পুলিশ খুব হেল্প করেছিলো যতটুকু বুজলাম দোষ আমাদের ছেলেদেরই তারপরেও এরা ভার্সিটির ছেলেমেয়ে বলে কথা খারাপ কিছু তো আর বলা যাবেনা অবাক হয়েছি একজন অশিক্ষিত মজুরের কথা শুনে গাবতলীতে যখন লোকজন বাসে হামলা করতে আসছিলো উনি বলছিলেন এই তোমরা থামো আমরা কি ভার্সিটির ছেলেমেয়েদের মারবো নাকি? বুজলাম উনি এখনো ভার্সিটির ছেলেমেয়েদের সামান্য হলেও সন্মান করেন ভাল লেগেছিলো কিনা এখনো বুজতে পারছিনা কারন আমি এখন চিন্তা করছি আমরা সন্মান পাবার যোগ্য কি না তা নিয়ে

অনেক সিনিয়র শিক্ষকেরা বাসে বসে থাকলেও আমি আর পাটোয়ারি ভাই আজকে একটা গনধোলাই খাবার ঝুকি নিয়ে ছেলেমেয়েদের বাচালাম কিন্তু ওরা কি করলো? ওরা রাস্তাটা আটকে রাখলো ৬ ঘন্টার ও বেশি  সময় ধরে আমাদের ৯টার বাস পুরো আশুলিয়া ঘুরে যখন সিএনবি দিয়ে আরিচা সড়কে উঠলো নিজেকে একটা ধিক্কার দিতে হলো

গাড়ির হেডলাইটে দেখলাম শ শ মানুষ হেটে যাচ্ছে এদের মধ্যে মেয়েরাও আছে রাত বাজে ১১টা এদের অনেকে হয়তো গারমেন্টস থেকে এসেছে কেউবা ঢাকা থেকে বাসের ছাদে চড়ে এই পর্যন্ত এসেছে এদেরকে এখন আবার হাটতে হচ্ছে এইটা কোন ধরনের মানবিকতা? ভার্সিটিতে পড়ে যদি এরা এই শিখে তাহলে আমার কাছে গাবতলীর সেই অশিক্ষত মানুষটি অনেক অনেক বেশি শিক্ষিত এই হেটে চলা কোন মেয়ে বা ছেলে যদি কোন রাত্রিকালীন ঝামেলায় পড়ে কে তার দায়িত্ব নিবে?

আজকের ঘটনাটা অনেক ঝুকিপূর্ণ কিন্তু ছোট ছিলো তাই মনে প্রশ্ন  আসে এটা কেন ম্যানেজ করা গেলোনা? জাবিতে এর চেয়ে অনেক বড় ঘটনার জন্য ও কিন্তু এতক্ষন রাস্তা বন্ধ রাখা হয়নি আজকে এত রাতে বন্ধ রাখা হলো ক্যাম্পাসটা নিয়ে কি আবারো খেলাদুলা শুরু হয়ে গেলো নাকি?

Wednesday, November 13, 2013

ঘটনা/অঘটনার দিন রাত্রি গুলো !!

ঘটনা-০১

বিশেষ কারনে হরতালের মধ্যে- আজ বেরোতে হলো রাস্তায় জীবনযাত্রা নরমাল আছে বলে- মনে হলো অনেক মানুষ জীবন জীবিকার তাগিদে ঝুকি নিয়েও ঘর ছেড়েছে কিন্তু একটা জিনিস না বললেই নয়, তা হলো হরতালটা আসলে মরার উপড় খাড়ার ঘা হিসেবে চলছে হরতালে সব ঠিক থাকলেও মানুষের জীবনযাত্রার খরচ অনেক বেড়ে গেছে আগে গাড়িতে করে তিন টাকায় যেখানে যেতাম এখন সেখানে যেতে মিনিমাম ১৫ টাকা লাগে গরিব মানুষগুলোকে আরো একবার চুষে খাওয়া আর কি হাসিনা বা খালেদা কি এসবের খবর রাখেন? বা তাদের সুপুত্ররা

রাস্তায় দুই ব্যাক্তির আলোচনাঃ 

১মঃ এই যে এত মানুষ মরছে, যারা মারছে তারা পরে এগুলো টিভিতে দেখেনা? দেখে খারাপ লাগেনা? ওদের কি মনে হয়না যে একদিন ওদের ও এরকম অবস্থা হতে পারে?
২য়ঃ ওদের এটা হবার চান্স নাই কারন ওরা কাউকে মারার সাথে সাথে-ই উপর থেকে ফোন পায় এবং শুনে " তোরা খুব ভাল করেছিস, এভাবে চালিয়ে যা কিছু টাকা পাঠালাম তোরা চা পানি খাস" এসবের পরে কার আর ঐসব বাজে কথা ভাবতে ভাল লাগে? 

ঘটনা -০২

জাবিতে কিছু গায়ে মানেনা আপনি মোড়ল জন্ম নিছে জাকসু নির্বাচনের তারিখ দিছে যে একটা নির্বাচন মানে কি তা ঠিকমত বুঝেনা সে আবার নির্বাচনের তারিখ ঘোষনা করে ক্যাম্পাসের এক কোনা যারা সচল রাখতে পারেনা তারা আবার নির্বাচনের তারিখ দেয় গত কয়েক মাস পরে জখন ক্যাম্পাস টা একটু সচল হবার পথে তখনি আবার উনাদের চুলকানি শুরু হয়ে গেছে এরা আবার মিডিয়ার সামনে বলে এরা নাকি ক্যাম্পাস সচল রাখতে চায় !!! মায়ের মত জাবির সাথে এমন বেঈমানি বিধাতা সইবেন কি?  

Thursday, November 7, 2013

ভাই মনির, দুঃখ প্রকাশ ছাড়া আর কিছুই করতে পারলাম না !!!

সালমান খান বা শাহরুখ খান এর এক একটি শো এর টিকিটের দাম অনেক টাকা আমি হয়তো কোনদিন এফোর্ড ই করবোনা এজন্য মনে ক্ষোভ থাকতেই পারে  কিন্তু ভাবতে ভাল লাগে যে, এরা বা এদের মত লোকেরা মানুষের পকেট থেকে টাকা বের করে তার প্রতিদান ও দেয় মানুষগুলো অনেক দুঃখের মাঝেও হাসে এদের পারফরমেন্স দেখে আমার দৃষ্টিতে এই কঠিন বাস্তব জীবনে মানুষের মুখে হাসি আনতে পারার মত ভাল কাজ আর নাই আমার নিজেকে অনেক ছোট মনে হয় যখন দেখি যে আমি কাউকে হাসাতে পারিনা, বরং দুঃখ দেই মানুষের দুঃখে ভরা মুখের চেহারা দেখা খুব কঠিন আমার জন্য 

কিন্তু আমি/আমরা কি করছি আজ্কে মনির নামের ছেলেটি মারা গেল ওর বাবা ওকে ঢাকা দেখাতে নিয়ে এসেছিলো এবং আজীবনের জন্য হারিয়ে ফেললো কার দোসে এমনটি হলো? শেখ হাসিনা বা খালেদা জিয়া কি এর দায় নিবেন? উনার কোলে আরেকটি মনির দিতে পারবেন? একজন তো নিজের ছেলেকে দেশে-ই আনেন নি, আরে আরেক জন নিজের দুর্নীতিগ্রস্থ ছেলেকে লন্ডনের প্রিমিয়াম পরিবেশে লালন পালন করছেন উনারা কি আমাদের মত গরিবের দুঃখটা বুজেন? এদের কি কিছু আসে যায় কে মারা গেল আর কে বেচে থাকলো তাতে? 


অনেক দিন ধরে জাবি তে ভিসি বিরোধী আন্দোলন চলছে একজন লোক পুরো জাবি তে অচল করে রেখেছেন উনি কতটা জিনিয়াস সেটা মূখ্য না, উনি যে জাবি কে সচল রাখ্তে পারছেন না এটা বরং মূখ্য উনি সরেও যাবেন না আবার ঠিক করে জাবি কে চালাতেও পারবেন না এইরকম একটা আপাদমস্তক ভদ্রলোক কে যদি ভিসির মত এত বড় পদে বসানো হয়, তাও আবার জাবির মত এত বড় একটা বিশ্ববিদ্যালয়ে, তাহলে এইবার বুজেন দেশ কি রকম গাড়লেরা চালায় !!! 


শেখ হাসিনা বা খালেদা জিয়া এদের কারোর ই দেশের শিক্ষা খাতের প্রতি  দায়বদ্ধতা আছে এমনটা কোনদিন দেখিনি তবে বেপারটা দিন দিন বড্ড বেশি বাড়াবাড়ি পর্যায়ে যাইতেছে এই দুজন কি আসলেই বোঝেন যে শিক্ষা না থাকলে দেশের উন্নতি থাকবেনা এতে উনাদের সুসন্তানদের কামাই কমে যাবে তখন কেউ আমেরিকা আর কেউ লন্ডনে সুখময় জীবন যাপন করতে পারবেন না নাকি  এত বেশি কামানো হয়ে গেছে যে আর লাগবেনা? 

:: প্লেজারিজম এবং ফিডম ফাইটারস এর এস নিয়ে টানাটানি ::

 মানুষজন প্লেজারিজম নিয়ে কথা বলছে ফেসবুকে। ভালো লাগছে যে এতে যদি কারো কারো সেলফ - এস্টীম জন্মায়। চাকরির শুরুতে সব কাজ করার পরে যখন দেখতাম আর...